টানা দ্বিতীয় সাফ জয়ের উল্লাসে মাতলেন বাঘিনীরা
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৬ পিএম, ৩০ অক্টোবর ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
সেই দশরথ স্টেডিয়াম। সেই নেপাল। পুরোনো মঞ্চে চেনা প্রতিপক্ষকে হারিয়ে পুনরাবৃত্তির দারুণ এক গল্প লিখলেন বাঘিনীরা। স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দিয়ে দ্বিতীয় সাফ জয়ের উল্লাসে মাতলেন সাবিনা-তাহুরারা।
অবশ্য গতবার ৩-১ গোলের পরিষ্কার জয় পেলেও এবার নেপালের বিরুদ্ধে ২-১ গোলের জয় পেয়েছে লাল-সবুজ কন্যারা।বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে মাঠে গড়ায় সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল। মুখোমুখি আগের সাফের দুই ফাইনালিস্ট। লড়াইটা নিয়েও তাই দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে ছিল অন্যরকম অনুভূতি।
শক্তিমত্তায় দুই দলের সমতার প্রমাণ মিললো প্রথমার্ধে। লড়াই হয়েছে সমানতালে। যেখানে আক্রমণের শুরুটা করেছে বাংলাদেশ। কিন্তু আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিকরা। অবশ্য একাধিকবার চেষ্টা করেও গোল পায়নি কোনো দল।
বিরতির পর গোলের জন্য মরিয়া চেষ্টা চালায় দুই দলই। আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমে ওঠে ম্যাচ। তারই ধারাবাহিকতায় ৫১তম মিনিটে বাংলাদেশকে লিড এনে দেন মনিকা চাকমা। সংঘবদ্ধ আক্রমণে তহুরা-সাবিনা খাতুন বল দেওয়া-নেওয়া করছিলেন বক্সের সামনে। জটলার মধ্যে বল পান মনিকা। সেখান থেকে দুর্দান্ত প্লেসিংয়ে গোল করেন তিনি।
তবে এই লিড টিকে ছিল কেবল ৩ মিনিট। ৫৪ মিনিটে আমিশা কার্কির গোলে সমতায় ফেরে স্বাগতিক নেপাল। মধ্যমাঠ থেকে দারুণ থ্রু পাস পান আমিশা। বাংলাদেশের ডিফেন্সকে ফাঁকি দিয়ে ঢুকে পড়া সেই বল রিসিভ করে আগুয়ান গোলরক্ষক রুপ্না চাকমাকে পরাস্ত করেন নেপালি এই ফরোয়ার্ড।
নেপালের ম্যাচে ফেরায় আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠেন বাংলার মেয়েরা। প্রতিশোধের গল্প রচনার মরিয়া চেষ্টা চালান নেপালের মেয়েরাও। তবে, গোলের দেখা মিলছিলো না কারও, উভয়পক্ষই ব্যর্থতা নিয়ে ফিরছিল প্রতিপক্ষ রক্ষণভাগ থেকে।
৬৭ মিনিটে বক্সের বাইরে থেকে অসাধারণ এক শট নেন মারিয়া মান্দা। সেটি ঠেকিয়ে দেন নেপাল গোলরক্ষক আঞ্জিলা। এরপর ৭১ ও ৭৬ মিনিটে পরপর দুটি প্রতি-আক্রমণে ব্যর্থতা নিয়ে ফেরে নেপালি মেয়েরা।
পরে বাংলাদেশ ম্যাচে আবারও লিড নেয় ৮২ মিনিটে। বাঁ প্রান্তে থ্রো ইন পায় বাংলাদেশ। মাসুরার থ্রো থেকে বল পান ঋতুপর্ণা চাকমা। দূর থেকে কোণাকুণি এক জোরালো শটে ঋতুপর্ণা গোল করেন। নেপালের গোলরক্ষক বল হাতে লাগালেও সেটি সেকেন্ড বারের ভেতরের অংশে লেগে জালে জড়িয়ে যায়। দারুণ গোল পেয়ে উৎসবে মাতে বাংলাদেশ।
বাকি সময়ে গোল করতে পারেননি আর কেউই। ফলে ২-১ গোলের জয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ শিরোপা জিতে নেন বাংলার বাঘিনীরা।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











